1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টাকা দিয়ে বিষ খাওয়া হচ্ছে বিরামপুরে — ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাকা দিয়ে বিষ খাওয়া হচ্ছে বিরামপুরে — ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে খাবারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহর ও ঘোড়াঘাট রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেনসহ বিরামপুর থানার পুলিশ সদস্যরা।

অভিযানে ঘোড়াঘাট রেলগেটের পাবনা হোটেলে এন্ড রেস্টুরেন্টে রঙ তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল মাংসে মেশানো এবং মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পার্শ্ববর্তী দোকান সুমি কসমেটিক্স থেকে ভারতীয় পণ্য, নেশাজাতীয় ট্যাবলেট ও মদক পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌর শহরের আনন্দ হোটেলে খাবারের মূল্য তালিকা না রাখা ও খাবার ঢেকে না রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে আরএফসি চাইনিজ রেস্টুরেন্টে অনৈতিক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলায় মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ক্ষুব্ধ ক্রেতারা অভিযোগ করে বলেন, আমরা টাকা দিয়ে খাবার কিনতে এসে বিষ খাচ্ছি।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, আমরা একা গেলে অনেক সময় এসব অনিয়ম ধরা পড়ে না, কিন্তু আজ প্রশাসনের সহায়তায় হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো অনিয়ম ধরা পড়লে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।পাশাপাশি আরএফসি রেস্টুরেন্টের ভেতরের বেআইনি ঘেরা এক সপ্তাহের মধ্যে সরানোরও নির্দেশ দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ