1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাবি জাকসু নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাবি জাকসু নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল গেল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে অনিয়ম ও কারচুপিপূর্ণ অভিযোগ তুলে প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি তারা পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। লিখিত বক্তব্য পাঠ করেন জাকসু ভিপি পদপ্রার্থী শেখ সাদী। এসময় নারী জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীসহ ছাত্রদল প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শেখ সাদী বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। তাই আমরা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করছি। পুনরায় নির্বাচন হলে ছাত্রদল প্যানেল বিজয়ী হতো।”

তিনি প্রশাসনের প্রতি দ্রুত পুনঃনির্বাচনের আহ্বান জানান এবং ১২ দফা দাবি উপস্থাপন করেন।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গেল ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি পদে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। এছাড়া এজিএসসহ প্রায় ২১টি পদে জয় লাভ করে ইসলামী ছাত্রশিবির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ