1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে রাস্তর দু'পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কচুয়ার সাচারে রাস্তর দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়:

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এ  রাস্তর দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা  উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর সাচার বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানটি সাচার বাজারের দক্ষিণ ব্রিজ থেকে শুরু হয়ে সাচার স্কুল মার্কেট পর্যন্ত রাস্তার পাশে গড়ে ওঠা প্রায় ১০০ টি ছোট বড় অবৈধ দোকান উচ্ছেদ করেন ও বলডোজার চালিয়ে ভেঙে দেন।
অভিযানের নেতৃত্ব দেন কচুয়া উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) আল নাসের। সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অভিযান রাস্তার কিনারে যত ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে আমরা সরকারের নির্দেশমতো এগুলো তুলে দিচ্ছি।আমরা আগেই মাইকিং করে তাদেরকে তাদের মালপত্র সরাতে ঘোষণা দিয়েছি। এখন আমরা আমাদের এই অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনার কারণ হলো যাতে করে কোনরকম যানজটের সৃষ্টি না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এ অভিযানটি কয়েকদিন পর পর চালাবো।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ও এখনো সাচারের প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ