1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজবাড়ীতে ভেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ে দুইজনের মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ভেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ে দুইজনের মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

আক্কাস আলী খান রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মা ও তাঁর শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র একদিনের ব্যবধানে মা জয়ন্তী মণ্ডল (৩৩) ও তাঁর তিন বছরের কন্যা প্রতিভা মণ্ডলের জীবন প্রদীপ নিভে যায়। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জয়ন্তী মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সমির মণ্ডল তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। গত বুধবার জয়ন্তী ও তাঁর মেয়ে প্রতিভা জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে তাঁদের ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মা জয়ন্তী মণ্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরের দিন, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশু প্রতিভাও। বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায় মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়ন্তীর ভাতিজা বিপুল মণ্ডল জানান, ঢাকায় থাকাকালীন জয়ন্তী ও প্রতিভা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে জয়ন্তী এবং তার একদিন পর প্রতিভার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ