1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতী থানার
ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত রাশেদ গাজী রিপন গাজী (২৮) ও রুবেল মীর (৩২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ গাজী রিপন গাজী (২৮) নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের আলম গাজীর ছেলে ও রুবেল মীর(৩২) নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া গ্রামের মৃত আশরাফ মীরের ছেলে। গত ২২ সেপ্টেম্বর’২৫ রাত ২২ঃ৫০ ঘটিকার সময় নড়াগাতী থনাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রাম হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু ও এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাশেদ গাজী রিপন গাজী (২৮) ও রুবেল মীর (৩২)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একুশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ