
মোঃ আসিফুজ্জামান আসিফ
ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে বিয়ের দাবিতে এক তরুণী অনশন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মজিদের ছেলে শামীমের বিরুদ্ধে ওই তরুণী বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ তুলেছেন।
বিয়ের দাবিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শামীমের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শামীম দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক রাখলেও সম্প্রতি বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তরুণী বাধ্য হয়ে অনশনে বসেন।
এ বিষয়ে অভিযুক্ত শামীমের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করছেন।