1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শ্রীপুরে পৃথক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

শ্রীপুরে পৃথক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ মিন্টু, বিশেষ প্রতিনিধি গাজীপুর।
গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিনিয়ত হাজারো পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল। বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল, সাংবাদিক মোজাহিদ, এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন।
বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার অনেকগুলো প্রাণঘাতী।
তারা দাবি করেন, উক্ত দুটি স্থানে আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।
মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ