1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় গৃহবধূর মৃত্যু, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় গৃহবধূর মৃত্যু, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার চটানপাড়া এলাকায় এক ভাড়া বাসা থেকে খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যা নাকি খুন—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার পাড়াগাঁও চটানপাড়া সামসুলের মোড়ের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত খাদিজা কাচিনা কাউনিয়া পাড়ার ঘোড়া মুক্তারের মেয়ে। তিনি স্বামী আলমগীরের সঙ্গে চটানপাড়া এলাকায় বসবাস করতেন। দম্পতি উভয়েই স্থানীয় দেবুনিয়া ফ্যাক্টরিতে চাকরি করতেন।

স্থানীয় সূত্র জানায়, খাদিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিবার অভিযোগ করে বলছে, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী আলমগীর। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল।

খাদিজার পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে।

ভালুকা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ