1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বটিয়াঘাটা সাব-যেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনের গণদাবি উঠেছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটা সাব-যেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনের গণদাবি উঠেছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত


ডেক্স রিপোর্ট

‎বটিয়াঘাটা সাব-যেজিষ্ট্রি অফিসে দলিল লেখক সমিতিতে দীর্ঘ বছর যাবৎ নির্বাচন না দেয়ায় সমিতির কিছু নেতাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ।
‎সূত্রে প্রকাশ, বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম দুই বছরের মেয়াদে সমিতির সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন ।  দুই বছরের মেয়াদ কাল উত্তীর্ণ হলে হঠাৎ করে দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ছত্রছায়ায় মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে উক্ত মেয়াদ উত্তীর্ণ কমিটির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলামকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হালিম আঁকঞ্জীকে সদস্য সচিব এবং মোঃ আলিসকে কোষাধ্যক্ষ করে ৩ মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে ।  কিন্তু অতিবো দুঃখের বিষয় হলো উক্ত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি  দিলেও দীর্ঘ বছর যাবৎ কোন নির্বাচন সংগঠিত হয়নি । পরবর্তীতে গত ৫ আগস্ট -২০২৪ খ্রীঃ তারিখের পর উক্ত আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে আবারও ৩ মাসের জন্য মোঃ আলমগীর হোসেনকে আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব আলহাজ্ব হালিম আঁকঞ্জীকে আবারও সদস্য সচিব এবং মোঃ আলিসকে কোষাধ্যক্ষ করে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয় ।  নবগঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন না দিয়ে বর্তমান আহ্বায়ক আলমগীর ও সাব-রেজিষ্টার অঞ্জু দাস মিলে এজলাসে ও সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসে সাধারণ দলিল লেখকদের দলিলে কৃত্রিম সমস্যা দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে । আর সাধারণ দলিল লেখকেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করলে সাব-রেজিস্ট্রার ও আহ্বায়ক মিলে ওই সকল দলিল লেখকের বিরুদ্ধে শোকচ ও লাইসেন্স বাতিল করার হুমকি দেয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল অভিযোগ করেছেন । যা তিনি ইতিপূর্বে পাশ্ববর্তী উপজেলা ডুমুরিয়া সবা-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে করে এসেছিলেন । তিনি দলিল লেখক সমিতির ভিতরে ভাঙ্গন সৃষ্টি করে তার পছন্দের কিছু দলিল লেখকদের মাধ্যমে দলিলে কৃত্রিম সমস্যা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এসেছেন  এবং বর্তমানে বটিয়াঘাটা সাব- রেজিস্ট্রি অফিসেও ওই একই ধারাবাহিকতায় বজায় রেখেছেন । অপরদিকে দলিল লেখক সমিতির বর্তমান নেতাদের সঙ্গে সাব-রেজিস্ট্রারের গোপন সখ্যতার কারণে সাধারণ দলিল লেখকদের কাছে দাতা ও গ্রহীতারা আসতে চাইছে না । এতে করে অধিকাংশ সাধারণ দলিল লেখকরা দলিল রেজিস্ট্রি সম্পাদন করতে না পেরে তাদের রুটি রুজি বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে । বর্তমান দলিল সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন সাব-রেজিষ্টারের এজলাসে ও খাস কামরায় সার্বক্ষণিক থেকে সহকারি সাব- রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন । এছাড়াও তার বিরুদ্ধে খাস কামরায় বসে ত্রুটিপূর্ণ দলিল মোটা অংকের বিনিময়ে রেজিষ্ট্রি সম্পাদন করার একাধিক অভিযোগ উঠেছে । গত ১৫ সেপ্টেম্বর সোমবার  প্রথম দলিলটা আহ্বায়ক আলমগীর হোসেনের যোগসাজশে মোটা অংকের বিনিময়ে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দোসর সাবেক ছাত্রলীগনেতা জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ এর পুত্র পলাতক আসামী তানভীর আহমেদ ঊশান’র  জমি  দলিল লেখক শাহালমকে দলিল লেখক হিসেবে স্বাক্ষর করিয়ে কমিশনে দলিল রেজিস্ট্রি সম্পাদনের অভিযোগ পাওয়া গেছে । পাশ্ববর্তী উপজেলা দাকোপ সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন হলেও বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নির্বাচন না হওয়ায় সাধারণ দলিল লেখক সমিতির সদস্যদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে । এব্যাপারে দলিল লেখক সমিতির নির্বাচিত সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমরা যারা সমিতির সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হয়ে সমিতি সাধারণ সদস্যদের শর্ত পালনের প্রতিশ্রুতি দিয়ে থাকি । কিন্তু আমরা নেতা নির্বাচিত হয়ে সেই সকল প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হই । শুধু একটাই বললো সমিতির সাধারণ সদস্যদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অতিদ্রুত তম সময়ের মধ্যে নির্বাচন দেয়া উচিৎ । এব্যাপারে দলিল লেখক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটি নেতাদের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে এ প্রতিবেদককে বলেন,অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিন খণ ঠিক করে নির্বাচন দেয়া হবে ।এব্যাপারে ভূক্তভোগী সাধারণ দলিল লেখকরা অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন পূর্বক নির্বাচনের তফসিল ঘোষণা করে দ্রুত নির্বাচন দেয়ার জোর দাবি তুলেছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ