1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জেলা প্রশাসনের উদ্যোগে নব রূপে সেজে উঠছে দিনাজপুর রাজবাড়ীর ঐতিহ্যবাহী দুর্গা মন্দির - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে নব রূপে সেজে উঠছে দিনাজপুর রাজবাড়ীর ঐতিহ্যবাহী দুর্গা মন্দির

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী (রাজবাটী) কেবল ইতিহাসের সাক্ষীই নয়, এটি এক সময়কার জমিদারী শাসন ব্যবস্থার সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর ভেতরে অবস্থিত বিখ্যাত দুর্গা মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল। ফলে দর্শনার্থী এবং স্থানীয় ভক্তরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন।

সম্প্রতি জেলা প্রশাসনের ছোট্ট হলেও কার্যকরী উদ্যোগে এ ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। পূর্বে ভাঙাচোরা বাঁশের বেষ্টনী দিয়ে ঘেরা ছিল মন্দিরের মূল ফটক ও সিঁড়ি। বর্তমানে সেগুলো অপসারণ করে নতুন রঙিন লোহার গেট ও বেষ্টনী নির্মাণ করা হচ্ছে। ফলে একদিকে মন্দিরের সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে ভক্তদের জন্যও তৈরি হচ্ছে নিরাপদ পরিবেশ।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে মন্দিরটির রক্ষণাবেক্ষণ না হওয়ায় এটি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল। জেলা প্রশাসনের এ উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন। তাঁদের আশা, সংস্কারের মাধ্যমে শুধু দুর্গা মন্দিরই নয়, পুরো রাজবাড়ী চত্বরটি পর্যটনবান্ধব পরিবেশে গড়ে উঠবে।

দর্শনার্থীদের মতে, এ উদ্যোগ অব্যাহত থাকলে দিনাজপুর রাজবাড়ী আবারও তার ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরে আসবে, যা স্থানীয় সংস্কৃতি ও পর্যটন বিকাশে নতুন দিগন্ত খুলে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ