1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির পূর্বের ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন শেজাউল ইসলাম (কালা) (৩৫), পিতা মুজিবুর রহমান।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিন গ্রুপের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই শেজাউল ইসলাম নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজন-শুভ হাসান (২৫), পিতা হাবিব মিয়া; মজিদ হোসেন (৩৫), পিতা রেনু মিয়া; এবং তানিম (২২), পিতা কামরুল ইসলাম-কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ