1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আয়োজিত হল কালচারাল সোসাইটি অব পীরগঞ্জের 'আমার চোখে পীরগঞ্জ ৫১১০' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আয়োজিত হল কালচারাল সোসাইটি অব পীরগঞ্জের ‘আমার চোখে পীরগঞ্জ ৫১১০’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘কালচারাল সোসাইটি অব পীরগঞ্জে’র আয়োজনে অনলাইনভিত্তিক ভিডিও প্রতিযোগিতা ‘আমার চোখে পীরগঞ্জ ৫১১০’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় ‘ক্যাম্প সাগুনী’র আঙিনায়। প্রতিপাদ্য ছিল—’বিকালের আলোয় স্বীকৃতির মুহূর্ত’।
প্রতিযোগিতার মাধ্যমে পীরগঞ্জের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, স্থানীয় সংস্কৃতি, দর্শনীয় স্থান ও আগামীর চিত্র তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।

অনলাইন আবেদনের ভিত্তিতে মোট প্রায় ৩৫ জন প্রতিযোগী ভিডিও প্রামাণ্যচিত্র জমা দেন। জুরিবোর্ড দুটি ক্যাটাগরিতে বাছাই প্রকিয়া সম্পন্ন করে।
প্রথমে সেরা দশজনকে নির্বাচন করা হয়; তাদের মধ্যে প্রথম পাঁচজনকে ‘শ্রেষ্ঠ’ এবং পরবর্তী পাঁচজনকে ‘দ্বিতীয় স্থান’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিযোগিতার উপস্থাপক ছিলেন সাদিক আরমান রাফিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকি ইসলাম; স্বাগত বক্তব্য প্রদান করেন আলিম আল রাজি। পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের সমাপনী পাঠ্য ছিল।

প্রথম ক্যাটাগরির সেরা পাঁচ বিজয়ী ছিলেন যথাক্রমে সাজেদুর রহমান সাজু,মো. রনি হাসান,সাহেব আলী,তানভীর স্বচ্ছ ও সাফিল হাসান সৌহার্দ্য।

তাদের প্রত্যেককে একটি উত্তরীয়, ক্রেস্ট, সনদপত্র এবং পীরগঞ্জের লেখকদের থেকে প্রতিজনকে একটি করে বই প্রদান করা হয়।

দ্বিতীয় ক্যাটাগরির বিজয়ীরা হলেন যথাক্রমে পারভেজ,রাজা সরকার,সাজিদ,মেহেদী ও মারজিয়া মায়া।

তাদের প্রত্যেককে একটি উত্তরীয় এবং পীরগঞ্জের লেখকের দুইটি করে বই দেওয়া হয়। এছাড়া বেস্ট নারী ক্যাটাগরিতে মারজিয়া মায়াকে বিশেষ স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ক্রেস্ট, সনদপত্র ও বই প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ