1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাবুরহাটে দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে জামায়াতের গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাবুরহাটে দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে জামায়াতের গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি:

অদ্য ২১ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টা থেকে পরিচালিত গণসংযোগ ও দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড চাঁদপুর , শহর জামায়াতে ইসলামী সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আরমগীর বন্দুকশী সারা দেশ ব্যপি গত ১৩ থেকে ২৭ সেপ্টেম্বর ২৫ পর্যন্ত দাওয়াতী গণসংযোগ পক্ষের অংশ হিসেবে এ সহযোগী সদস্য ফরম পূরন গণসংযোগ । এই কর্মসূচী উপলক্ষে উন্মুক্ত সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। চাঁদপুরের ১৪ নং ওয়াডর্ প্রাণকেন্দ্রে বাবুরহাটে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক ও আবাসিক এলাকা। প্রতিদিন প্রায় হাজারের অধিক পথচারী ও ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই বাবুরহাট অঞ্চল।
নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক ব্যাবসায়ী ফরম ফিলাপ করেন ।
উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
আলমগীর বন্দুকশী বলেন, ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা হাসান মাল, ১৪ নং ওয়ার্ডের সেক্রেটারী হাফেজ আব্দুল মাজেদ, ডাঃ সিদ্দিকুর রহমান প্রামানিক, হাফেজ মাওলানা শেখ ফরিদ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল আউয়াল সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ