1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বটিয়াঘাটায় গবাদিপশুর এলএসডি রোগ প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় গবাদিপশুর এলএসডি রোগ প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :-

‎উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় গবাদিপশুর মারাত্মক সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আজ সকাল দশটায় হেতালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসনে আরা তান্নী টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

‎উপজেলা প্রমাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বটিয়াঘাটা, খুলনার উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ক্যাম্পেইনে গরু-মহিষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গবাদিপশুর উৎপাদনশীলতা ও খামারিদের আর্থিক ক্ষতি রোধ করতে টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে শতাধিক খামারি তাদের গবাদিপশু নিয়ে টিকা প্রদান কার্যক্রমে অংশ নিয়েছেন।
‎ খামারিদের সাথে কথা বলে জানা গেছে, এলএসডি রোগে আক্রান্ত হলে গরুর শরীরে বিভিন্ন জায়গায় গুটি হয়, জ্বর আসে, দুধের উৎপাদন কমে যায় এবং কখনও কখনও মৃত্যুও ঘটে। সময়মতো টিকা না দিলে ক্ষতির আশঙ্কা বাড়ে। তাই এ কর্মসূচি খামারিদের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।

‎এলএসডি প্রতিরোধে টিকা প্রদান ছাড়াও খামারিদের নিয়মিত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত পশুকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

‎উপজেলা নির্বাহী অফিসার বলেন গবাদিপশুর এলএসডি রোগ প্রতিরোধে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে বটিয়াঘাটায় এলএসডি রোগের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং গবাদিপশুর উৎপাদনশীলতা বজায় থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ