1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ১২৯ বোতল ভারতীয় মদ ও একটি অটোভ্যান জব্দ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ১২৯ বোতল ভারতীয় মদ ও একটি অটোভ্যান জব্দ

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পুলিশ বিশেষ অভিযানে ১২৯ বোতল অবৈধ ভারতীয় মদ এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করেছে, অভিযানের আনুমানিক জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫,১৬,০০০/- (পাঁচ লক্ষ ষোল হাজার) টাকা, আজ (২২ সেপ্টেম্বর ২০২৫) তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়, পুলিশ সুপার মহোদয় ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এসআই (নিঃ) হাদিছ উদ্দিন এবং এএসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন, অভিযান চলাকালে ধোবাউড়া থানাধীন পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার পান মহাল সংলগ্ন কলসিন্দুর-টু-পোড়াকান্দুলিয়া পাকা রাস্তা থেকে উক্ত মদ ও যানবাহনটি জব্দ করা হয়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ধোবাউড়া থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ