
সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
জনস্বার্থে নিরলস পুলিশি সেবায় কর্মদক্ষ মেধাবী ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব ভার গ্রহন করার পরই পাল্টে গেছে পুলিশি কার্যক্রমের ধরন, কেটেগেছে ময়মনসিংহ নগরবাসীর হতাশা আর দুশ্চিন্তা, ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি, উল্লেখ্য গত ৫ ই আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তোপের মুখে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার সময় সারাদেশে শুরু হয় নৈরাজ্য লুটপাট জবরদখল চাঁদাবাজি আর জ্বালাও পোড়াও স্থবির হয়ে পড়ে পুলিশি কার্যক্রম কারো কথাই যেন কেউ মানছে না, নিয়ন্ত্রণ হয়ে পড়ে সারাদেশ, দেশের মানুষ আতংক হতাশা আর দুশ্চিন্তা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক এ মূহুর্তেই দেশ ও দেশের মানুষ রক্ষায় অন্তবর্তী সরকার গঠন হলে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভাবে স্বাভাবিক ফিরিয়ে আনতে পুলিশের মনোবল বৃদ্ধি সহ সারাদেশে পুলিশি বাহিনীতে ঢালাও রদবদল করা হয়, আর এ সময়ই ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ফিরিয়ে আনতে ওসি মোঃ সফিকুল ইসলাম কে কোতোয়ালী মডেল থানার ওসি প্রদান করা হয় পরে তিনি দীর্ঘ ৮ মাস দায়িত্ব পালন কালিন সময়ে পরিবেশ অনেকটাই স্বাভাবিক নিয়ন্ত্রনে ফিরিয়ে আনতে সক্ষম হয় আর এ অবস্থায়ই হটাৎ ওসি সফিকুল ইসলাম বদলি হয়ে সিলেট চলে যায় আর এতে নগরীতে বেড়ে যায় চুরি ছিনতাই জবরদখল চাঁদাবাজি জুয়ার আড্ডা আর মাদক ব্যাবসায়ীদের দৌরাত্ম্য ভেঙে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষ হয়ে পড়ে হতাশা গ্রহস্থ, এ অবস্থায় ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নতুন পর পর তিনজন ওসি নিয়োগ দেওয়া হলেও কোন প্রকার সুফল দেখেনি ময়মনসিংহ নগরবাসী,অবশেষে পুলিশি সেবায় নিরলস দায়িত্ব পালনে সফল কর্মদক্ষ মেধাবী ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম কে কোতোয়ালী মডেল থানায় নিয়োগ দেওয়া হলে ওসি শিবিরুল ইসলাম জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশের প্রতি শ্রদ্ধারেখে গোটা পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখা সহ জননিরাপত্তা দান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলস ক্লান্তিহীন পুলিশি টহল তৎপরতা শুরু করেন এবং চালায় গ্রেফতার অভিযান এতে একে একে পুলিশি জালে ধরাপড়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী, পেশাদার, চিহ্নিত ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ, জুয়াড়ি, ফেরারী আসামি ও আওয়ামীলীগের দোষর, উচ্ছেদ হয় ষ্টেশন রোড থেকে গাংগিনার পাড় মোড় পর্যন্ত অবৈধ ফুটপাত, সে সাথে ওয়ারেন্ট তামিল হচ্ছে প্রতিনিয়ত যার ফলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক ভাবে উন্নয়ন ঘটে, কেটে যায় নগরবাসীর হতাশা আর দুশ্চিন্তা, এ ছাড়াও ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের মেধা ও চিন্তা চেতনায় অনেক গুলো জমাজমির মামলা উভয় পক্ষের আলোচনার মাধ্যমে আপোষ মিমাংসায় উপনিত হয় মিটে যায় দাঙ্গা হাঙ্গামা, এদিকে নগরবাসী সচেতন মহল ও ব্যাবসায়ী মহল সহ সাধারণ মানুষ, ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব ভার গ্রহন করার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক, উন্নয়ন ঘটেছে দমন হয়েছে চুরি ছিনতাই চাঁদা বাজি ও মাদক ব্যাবসায়ীদের দৌরাত্ম্য মানুষ এখন নিরাপদ শান্তিতে জীবন যাপন করতে ভরসা পাচ্ছে।