1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিগত সকল সরকার হিন্দুদের ভোটকে নিজেদের বলে দাবি করলেও কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বিগত সকল সরকার হিন্দুদের ভোটকে নিজেদের বলে দাবি করলেও কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়:

বিগত সকল সরকার হিন্দুদের ভোটকে নিজেদের বলে দাবি করলেও কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চাঁদপুর -১(কচুয়াআসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের চেলাকান্দা গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামি হিন্দু বিভাগ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।তিনি বলেন বিগত সকল সরকার হিন্দুদের ভোটকে নিজেদের বলে দাবি করলেও কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই। তিনি আরও বলেন আমরা যারা এই দেশে বসবাস করি আমরা সবাই ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গর্বিত নাগরিক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এ দেশে সকলের সমান অধিকার । কিন্তু বিগত কোন সরকার তাদের অধিকার ফিরিয়ে দেয়নি। নিজেদের লোক বলে দাবি করেও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দেখে তাদেরকে বঞ্চিত রেখেছে। তাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে যদি আমরা এদেশের সরকার গঠন করতে পারি তাহলে এদেশের সকল মানুষের অধিকার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ।
তার এই বক্তব্য শুনে হিন্দু মহিলা পুরুষ সবাই আবেগ আপ্লুত হয়ে যায় এবং তারা নিজ থেকে নিজেরাই প্রতিশ্রুতি দেয় যে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে অবশ্যই তারা জামায়াত ইসলামিকে ভোট দেবে।
বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর এর সভাপতিত্বে এবং সেক্রেটারী আবু তাহের মাসুম এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ৩নং ওয়ার্ডের সভাপতি আবদুল মান্নান পাঠান, তাফাজজল প্রধান সহ আরও অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ