1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কমলনগর ক্রিকেট লিগের বিশেষ অনারারি এডভাইজর হলেন সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমলনগর ক্রিকেট লিগের বিশেষ অনারারি এডভাইজর হলেন সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। কমলনগর ক্রিকেট লিগ (KCL) এর বিশেষ অনারারি এডভাইজর প্যানেলে যুক্ত হয়েছেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি,বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং গুণী ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও ক্রীড়া জগতে স্বচ্ছ ইমেজ, নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।
(KCL) কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদ ফারুকের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা টুর্নামেন্টকে আরো সাফল্যমন্ডিত করবে। তারা বিশ্বাস করে, মাহমুদ ফারুকের হাত ধরে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে।
Kamalnagar Cricket League পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অন্যতম সংগঠক জার্মান প্রবাসী রিয়াজ মাহমুদ খাঁন বলেন মাহমুদ ফারুকের সান্নিধ্যে আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। তার অভিজ্ঞতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।
রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা মাহমুদ ফারুককে অনারারি এডভাইজর মনোনীত করায় কমলনগর ক্রিকেট লীগকে ধন্যবাদ জানান, এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ