1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃআবু ইউসুফ উদয় কচুয়া প্রতিনিধি:

কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর
কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলার জহদেবপুর গ্রামের মনোহর আলী ওরফে মনির হোসেন নামের এক ব্যক্তিকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসি।
কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের মানুষজন বলছেন— মনোহর আলী ওরফে মনির হোসেন একজন সহজ-সরল, পরিশ্রমী মানুষ। কিন্তু তাকে নিয়ে যে ঘটনার জন্ম হয়েছে, তাতে হতবাক পুরো এলাকাবাসি।অভিযোগ উঠেছে, পারিবারিক কলহ ও ষড়যন্ত্রের জেরে তার বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কারণে শুধু মনোহর আলী নয়, তার পরিবারও চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে।
সোমবার বিকেলে সহদেবপুর জামালিয়া ওয়াদুদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম হয়। গ্রামের শতশত নারী-পুরুষ, তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণ সবাই একত্রিত হন একটি দাবিকে ঘিরে— “মিথ্যা মামলা প্রত্যাহার ও মনোহর আলীর মুক্তি।” মানববন্ধনে শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। তাদের ছোট ছোট কণ্ঠে স্লোগান মিশে গিয়েছিল বড়দের উচ্চারণে।
স্থানীয়রা জানান, মনোহর আলী কোনো রাজনৈতিক ব্যক্তি নন, বরং সাধারণ জীবনযাপন করেন। তাকে ঘিরে মামলা সাজানো হয়েছে কেবল ব্যক্তিগত বিরোধের কারণে। বক্তারা আক্ষেপের সুরে বলেন— “যেখানে অপরাধী ঘুরে বেড়াচ্ছে, সেখানে নির্দোষ মানুষকে জেলে পাঠানো হয়েছে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন— হান্নান মেম্বার, মামুন, জাকির পাটোয়ারী, গোলাম মোস্তফা, মিলন বেগম, সাবেক মহিলা মেম্বার নাসিমা আক্তার, শামীম হোসেন, মাহফুজা বেগম, সুখী বেগমসহ আরও অনেকে। তাদের সবার কণ্ঠে একটাই সুর— মনোহর আলীর মুক্তি।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে তার মুক্তির দাবিকে আরও জোরালো করে তোলে। নারী-পুরুষের দীর্ঘ সারিতে স্বাক্ষর চলছিল নিরবচ্ছিন্নভাবে। স্বাক্ষরের পরপরই শতশত মানুষ একত্রে মিছিল করে গ্রামে ঘুরে ঘুরে স্লোগান দেন।
এলাকার মানুষ মনে করেন, একজন নিরীহ মানুষকে এভাবে ফাঁসিয়ে দেওয়া হলে সমাজে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে। তাই তারা আশা করছেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, যাতে মনোহর আলী মুক্তি পান এবং তার পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ