1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৩

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ ৩জন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হওয়া শিক্ষার্থীদের নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিস বরাবর একটি লিখিত অভিযোগ করেন, মাঝগ্রাম এম.এ ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আবু তালহা। অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের আদেশে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্বে রবিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বনাম হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলায় উভয় পক্ষের কোন গোল না হওয়ায় টাইব্রেকার এর মাধ্যমে হাটকড়ই উচ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে পরাজিত হয়ে আমার শিক্ষার্থী ও শিক্ষকগণ মাদরাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। এর আগে খেলা চলাকালীন সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একসময় তারা আমাদের শিক্ষার্থীদেও উপর আকস্মিক হামলা চালায়। হামলারা। এক পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর চড়াও হয় হেনস্থা ও মারপিট করে। এঘটনায় আমাদের ৩জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও শিক্ষকসহ অন্তত ১৫ শিক্ষার্থী মারপিটের শিকার হয়েছে। উক্ত বিষয় নিয়ে হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নিকট অভিযোগ করলে তিনি কোনরুপ গুরুত্ব দেননি। এমতাবস্থায় উক্ত ঘটনার সঠিক বিচার চেয়ে শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন তিনি। এ বিষয়ে হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিককের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে বসার জন্য তাদের ডাকলে তারা আসেন নাই। এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ