1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দূর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মান্দার কারিগররা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দূর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মান্দার কারিগররা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা, নওগাঁ প্রতিনিধি: আর মাত্র ক’দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

প্রতিমা কারিগর উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের সুরেশ চন্দ্র মহন্তের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

কারিগররা জানিয়েছেন, প্রতিমার কাঠামোর উচ্চতা ও নকশার ওপর নির্ভর করে এ বছর সর্বনিম্ন ১৮ থেকে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩৫ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন। চাহিদা বেশি থাকায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা। তার হাতে এবার উপজেলার ৮ টি মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে।

উপজেলা প্রসাদপুর, কামারকুড়ি, ছোট বেলালদহ, বুড়িদহ,কুসুম্বা,দেলুয়াবাড়ি, কালিগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। সহগামী প্রতিমাগুলোর(লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা) কাজ প্রায় শেষ হলেও মূল প্রতিমা দেবী দুর্গার কাজ এখনো চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা শেষ করতে পরিবার-পরিজনকে নিয়েই রাত জেগে কাজ করছেন কারিগররা।

এদিকে, মান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার বলেন, এবার উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আশা করছি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উৎসব মান্দায় এক অনন্য রূপে উদযাপিত হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলায় ১১৩ টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।এছাড়াও,প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

পূজাকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই আনন্দঘন এই মুহূর্তকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করছেন।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) আখতার জাহান সাথী বলেন, মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ১১৩ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে এবারের শারদীয় দুর্গাপূজা। পূজা কে কেন্দ্র করে বিশৃঙ্খলা রোধে ও নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ