1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় জামায়াতের ইসলামের উদ্যোগে সড়ক মেরামত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় জামায়াতের ইসলামের উদ্যোগে সড়ক মেরামত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার ভর্তি ইউনিয়নের জামায়াতে ইসলামের ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত করা হয়েছে। আজ (২০ সেপ্টেম্বর) শনিবার সকালে জামায়াতে ইসলামী গট্টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়।

গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে মেইন রাস্তা থেকে পেঁয়াজের হাটে যাতায়াতের সড়কের সংযোগ স্থলে মাটি ভেঙ্গে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল যার কারণে দীর্ঘদিন যাবত এলাকার মানুষ পিঁয়াজ বাজারে যাতায়াত কারণে গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিল। বাজারের পিঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ বিক্রিতাগন ও এলাকার কৃষকদের দাবি উঠেছিল সড়কটি মেরামতের। গন মানুষের দাবীর প্রেক্ষিতে গট্টি ইউনিয়নের স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সালতা উপজেলা শাখা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, সালতা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহাদী হাসান, গট্টি ইউপি ৫ নং ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, জামায়াত নেতা ওয়ালিউজ্জামন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ