1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে হত্যা মামলার আসামিদের নিয়ে গঠিত হল ইউনিয়ন বিএনপির কমিটি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে হত্যা মামলার আসামিদের নিয়ে গঠিত হল ইউনিয়ন বিএনপির কমিটি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মো:আবদুল লতিফ, লক্ষ্মীপুর প্রতিনিধি:-

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে আলোচিত হত্যা মামলার শীর্ষ আসামীদের নিয়ে।ওই কমিটিতে হত্যা মামলার তিন আসামিকে শীর্ষ পদে রেখে গঠন করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটি। বিষয়টি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

নিজ দলের কর্মীদেরকে হত্যার মামলায় প্রধান আসামি ফারুক কবিরাজকে মূল পদে আনা হয়েছে। তাঁকেই দেওয়া হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ। একই কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন অন্য ২ আসামী ইমাম হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আরিফ মাহমুদ কবির মাতাব্বর।এদের সকলের বিরুদ্ধেই রয়েছে দলীয় কর্মীদেরকে হত্যার মামলা।হত্যা মামলার তিন আসামিকে শীর্ষ পদে রেখে এভাবেই গঠন করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটি। বিষয়টি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বছরের ৭ এপ্রিল ওই এলাকায় বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ওই দিন মো. সাইজুদ্দিন দেওয়ান (৪৫) নামের এক কর্মী নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর মারা যান জসিম উদ্দিন ব্যাপারী (৩৮) নামে আরও একজন।

সাইজুদ্দিন দেওয়ান নিহত হওয়ার ঘটনায় তাঁর বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৬০ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় মো. ফারুক কবিরাজকে, যিনি সদ্য গঠিত কমিটিতে সভাপতির পদ পেয়েছেন। মামলাটিতে অন্য আসামিদের মধ্যে সাধারন সম্পাদকের পদ পেয়েছেন ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আরিফ মাহমুদ কবির মাতব্বর।

জসিম উদ্দিন ব্যাপারী নিহত হওয়ার ঘটনায় রায়পুর থানায় মামলা করেন তাঁর বাবা ফজল করিম ব্যাপারী।উভয় মামলার আসামীরাই এখন ইউনিয়ন বিএনপির শীর্ষ পদ দখল করে আছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের মাধ্যমে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার উদ্দেশ্যে তফসিল ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

ভোটের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছালেহ আহম্মদ। তবে ভোট গ্রহণের আগে নেতা-কর্মীদের মধ্যে পদ নিয়ে সমঝোতা না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।তাই সিলেকশনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে।

দলের স্থানীয় কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হত্যা মামলার আসামিদেরকে মূল নেতৃত্বে আনায় স্থানীয় রাজনীতিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ মুহূর্তে সমঝোতা করার বিষয়টিও দলের তৃণমূলের কর্মীরা স্বাভাবিকভাবে নেননি। দুটি ঘটনায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ।

জানতে চাইলে নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘আমরা খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে মামলায় আসামি করা হয়েছে। তা ছাড়া খুনের ঘটনায় উভয় পক্ষ সমঝোতা হয়ে গেছে।’
প্রতিপক্ষ আমাদের রাজনৈতিক অবস্থান ধ্বংস করতে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে। খুনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

আলোচিত দুটি হত্যা মামলা প্রসঙ্গে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে খুনের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলাগুলো এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হওয়া পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। তিনি আরও বলেন, খুনের মামলা স্থানীয়ভাবে আপস-মীমাংসার কোনো সুযোগ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ