1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মজু, সম্পাদক মনোয়ার ও পৌর বিএনপিতে শেখ কামরুল সভাপতি ও সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মজু, সম্পাদক মনোয়ার ও পৌর বিএনপিতে শেখ কামরুল সভাপতি ও সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আজ শনিবার রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১০টি ইউনিয়নের ৭১০ ও পৌরসভার ১০ ওয়ার্ডের ৭১০জনসহ মোট ১৪২০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক আহবায়ক মোজাম্মেল হক মজু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন তুর্কী, সাধারণ সম্পাদক পদে রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনসহ ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক সদস্য আবুল বাশার সতু, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস আমজাদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মহিবুর রহমান পাটোয়ারীসহ ৪জন এবং পৌর বিএনপির সভাপতি পদে সাবেক আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান ও রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চুসহ ৩জন, সাধারণ সম্পাদক পদে সাবেক যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ, সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন পলাশ ও সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া এবং ও সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন, সাবেক যুগ্ম আহবায়ক আওরঙ্গজেব বাবলু, সাবেক কাউন্সিলর ইকবাল চৌধুরী, বিএনপি নেতা ওবায়েদ উল্যাহ ও বিএনপি নেতা রেজাউল করীম জসিমসহ ৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার। ভোট গণনা শেষে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে মোজাম্মেল হক মজু ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী সাহাব উদ্দিন তুর্কী পেয়েছেন ২৯৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আবদুর রহিম ভিপি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পদে শেখ মোঃ কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ইসমাইল হোসেন বেঙ্গল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন পলাশ নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আলমগীর হোসেন মিয়া। সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-২০-০৯-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ