1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতের দাড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতের দাড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মু. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালীঃ

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে
নোয়াখালীর বেগমগঞ্জে দাড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের সমর্থনে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে শুরু করে মাইজদী বাজার হয়ে রাজগঞ্জ ছয়ানী রোড দিয়ে চন্দ্রগঞ্জ থেকে আবার চৌমুহনী হয়ে জমিদারহাট পর্যন্ত এই মোটরসাইকেল শোভাযাত্রায় বেগমগঞ্জের ১৬ইউনিয়ান ও চৌমুহনী পৌরসভার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

ন্যায় ও ইনসাফের প্রতিক দাড়িপাল্লা ও আগামীর ইসলামি রাস্ট্র বিনির্মাণের জন্য সহযোগী হয়ে কাজ করার দৃঢ় প্রত্যকের সামনে রেখে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার আমীর আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম, চৌমুহনী পৌরসভার আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ