1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জমিয়ত উলামায়ে হিন্দ, দিল্লী,সর্বভারতীয় সহ সভাপতি জনাব হজরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী উপস্থিতে কর্মীসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জমিয়ত উলামায়ে হিন্দ, দিল্লী,সর্বভারতীয় সহ সভাপতি জনাব হজরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী উপস্থিতে কর্মীসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মোমিন আলি লস্কর ও উজ্জ্বলবন্দ্যোপাধ্যায় ভারত দক্ষিণ ২৪পরগনার (আন্তর্জাতিক):-

জমিয়ত উলামায়ে হিন্দ ভারতের দেওবন্দি আলেমদের অন্যতম প্রধান সংগঠন। একইসাথে এটি ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো সংগঠন।
জমিয়তে উলামা-ই-হিন্দ প্রভাবশালী ইসলামি সংগঠন, যা আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লী, কেফায়াতুল্লাহ দেহলভি, আহমদ সাইদ দেহলভিসহ প্রমুখ আলেম ১৯১৯ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দেওবন্দি চিন্তাধারার অন্তর্ভুক্ত আলেমদের একটি নেতৃস্থানীয় সংগঠন। সংগঠনটি ঐতিহ্যবাহী, দেশপ্রেমিক এবং দাতব্য সংস্থা হিসেবে পরিচিত এবং এর একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি।এই সংগঠনটি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এর রয়েছে সাহস ও আত্মত্যাগের এক গৌরবোজ্জ্বল ইতিহাস।
দেশের গঠনকে রক্ষা করতে জমিয়েত উলামায়ে হিন্দ কাজ করে চলেছে।শতাব্দী প্রাচীন একটি অরাজনৈতিক সংগঠন এটি।আর তাদের সংগঠনকে আরও মজবুত করতে শুক্রবার সন্ধ্যায় জয়নগর বিধানসভার বকুলতলা থানার নতুনহাট নিরাপদর মোড়ের একটি কমপ্লেক্সে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকার যে ভাবে মুসলিম সম্প্রদায় প্রতি এবং বাঙ্গালির প্রতি যে অমানবিক নির্যাত করে আসছে তার প্রতিবাদে মুসলিম সম্প্রদায় তথা বাঙ্গালী জাতির গৌরবময় সম্মান যাতে বিচিত্রি না ঘটে তার বিরুদ্ধে জমিয়তে উলামা হিন্দ সকাল সম্প্রদায় মানুষজন কে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছে।মুফতি আমিরালী মহাশয়ের এই মহতি উদ্যোগী দেখে বিভিন্ন স্থান থেকে মাওলনা , মুফতি, কারী,সহ সাধারণ মানুষ জন দলে দলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং মুফতি আমিরালী মহাশয়কে এই রকম সমাজ সেবক কাজের জন্য সাধারণ মানুষ সহ আলেম ওলামাগনেরা সাধুবাদ জানিয়েছেন।উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দ, দিল্লী,সর্বভারতীয় সহ সভাপতি জনাব হজরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী সাহেব,জনাব মাওলানা মুফতি শিহাবুদ্দীন সাহেব,জনাব মাওলানা ক্কারী শ্যামসুদ্দিন আহমাদ কাসেমী ও আলীগ, জমিয়েত উলামায়ে হিন্দের দক্ষিন ২৪ পরগনা জেলার সহ সভাপতি মুফতি আমিরালি মাল,মাওলানা আবুল কাশেম রসুলি,মেহেরুল ইসলাম সহ আরো অনেকে।এ দিনের এই কর্মীসভা থেকে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।এব্যাপারে এদিন জমিয়েত উলামায়ে হিন্দের জেলার সহ সভাপতি মুফতি আমিরালি মাল বলেন,কেন্দ্রের সরকার ২০১৪ সাল থেকে সংখ্যা লঘু দের অধিকার কেড়ে নিতে একের পর এক বিল আনছে।সম্প্রতি এস আরের নামে আমাদের মুসলিম সমাজের মানুষকে বিতারিত করতে চাইছে।আমরা এটার কঠোর বিরোধিতা করছি।আমাদের ধর্মের উপর কোনো রকম আঘাত আমরা মেনে নেবো না।এদিনের এই কর্মসূচি থেকে আগামীদিনের কর্মসূচির রুপরেখা তৈরি করা হয়। এদিনের এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ধর্ম প্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ