1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নে বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী।

নিহত স্ত্রী রুবেনা বেগম (২৭) স্বামী আলী আহমদ (৩৫)। রুবেনা বেগম তিন সন্তানের জননী।

ঘাতক স্বামীকে আলী আহমদ (৩৫) বগাইয়া লিডার বস্তি গ্রামের আলী আকবরের ভাই।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী আলী আহমদ বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে।

স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জিম্মায় রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ