1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াত ইসলামির ওয়ার্ড কমিটির জরুরি সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াত ইসলামির ওয়ার্ড কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

কচুয়া প্রতিনিধি আবু ইউসুফ উদয়ঃ

কচুয়া উপজেলা ১নং সাচার ইউনিয়ন এ বাংলাদেশ জামায়াত ইসলামির ওয়ার্ড কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এ জরুরি সভা অনুষ্ঠিত  হয়। গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের আল কোরআন একাডেমির হলরুমে এ জরুরি সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারী ও ১নং সাচার ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন আমরা যারা জামায়াত ইসলামি করি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব কোন ব্যক্তিকে দেখানোর জন্য না। তাই আমরা সকলে আল্লাহর কাছ থেকে ভালো কিছু আশা করব এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আগামী নির্বাচনে সকলের কাছা-কাছে জামায়াত ইসলামির দাওয়াত পৌছিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামানের সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন সেক্রেটারী আবু তাহের মাসুম, ৭নং ওয়ার্ডের জামায়াত মনোনীত মেম্বার পদপ্রার্থী সাংবাদিক আবু ইউসুফ উদয়, ৭নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ ফারুক হোসাইন সহ আরও অনেকই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ