1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্বঃ শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্বঃ শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি সাজেকে বেড়াতে এসেছিলেন সড়কপথে। তবে তাকে বেড়ানো শেষে ফিরতে হলো উড়াল পথে নিথর দেহ হয়ে। রাঙামাটির সাজেকের শিজকছড়ায় জীপ গাড়ি (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রিংকির (২৩)। তার মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় নিজ গ্রামে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ গাইবান্ধায় পাঠানো হয়। এসময় সার্বিক সহযোগিতা প্রদান করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা। মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায়, খাগড়াছড়ি রিজিয়নের জিটু মেজর কাজী মোস্তফা আরেফিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র থেকে (চাঁদের গাড়ি) জীপ গাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন রিংকি। একই গাড়িতে থাকা তার সহপাঠী ১২ জন আহত হন। রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ