1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে এবি পার্টির প্রায় অর্ধশত নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে এবি পার্টির প্রায় অর্ধশত নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে এবি পার্টির প্রায় অর্ধশত নেতাকর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এক আয়োজনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এ যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামপন্থী শক্তিকে আরও সুসংগঠিত করতে এবং দেশের জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীদের মাধ্যমে জামায়াত দিনাজপুরে আরও শক্তিশালী হবে।

যোগদান অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ