1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০মামলার আসামী মাদকসম্রাট কালু গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০মামলার আসামী মাদকসম্রাট কালু গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০টি মাদক মামলার আসামী বহুল আলোচিত মাদক সম্রাট হাবিবুর রহমান কালুকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর গ্রামের আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে রামগঞ্জ থানার একদল চৌকষ পুলিশ এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
এএসআই আনোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারীর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমরা গোপনে খবর পাই ২০টি মাদক মামলার পলাতক আসমি মাদকসম্রাট হাবিবুর রহমান কালু তার সোনাপুরের নিজ বাড়িতে আত্মগোপনে আছে। এ সময় কৌশল অবলম্বন করে তাকে আটক করতে সমর্থ হই। তার নামে রামগঞ্জ সহ বিভিন্ন থানায় ২০ টি মাদক মামলা রয়েছে। কালু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ।আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ