1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সৌজন্য সাক্ষাৎ । - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সৌজন্য সাক্ষাৎ ।

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

 

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি)

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা মহিলা বিভাগের নেতৃবৃন্দ মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য রশিদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক সেক্রেটারি ফজিলাতুন্নেছা, উপজেলা সহকারী সেক্রেটারি আঙ্গুরা খাতুন, বায়তুলমাল সম্পাদক
আনোয়ারা খাতুন,মানব সম্পদ বিষয়ক সম্পাদক সারা সুলতানা, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেসা, পেশাজীবী বিষয়ক সম্পাদক বাসিরা খাতুন প্রমূখ। নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে মতবিনিময় করেন। সাক্ষাৎ সম্পর্কে জিজ্ঞেস করলে পেশাজীবী সম্পাদক বাসিরা খাতুন বলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। ইউএনও যেহেতু একটি উপজেলার নির্বাহী প্রধান সেহেতু তার কাছে আমরা মান্দা উপজেলার উন্নয়ন অগ্রগতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। আমাদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ