1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পত্নীতলায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পত্নীতলায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.খালিদ সাইফুল্লাহ,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,নজিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.ফজলুল হক,সেনাক্যাম্প কমান্ডার ফজলে রাব্বী শুভ,থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো.এনায়েতুর রহমান,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টু,কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সবুজ সাহা,নজিপুর প্রেসক্লাবে সদস্য সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ।

উপজেলায় একযোগে ৭৮ টি মন্ডপে শারদীয়  দুর্গোৎসব পালিত হবে।সভায় জানানো হয়,উপজেলার প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি,স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।এছাড়া পূজার সময় বিদ্যুৎ,স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ