1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

‎১৮ সেপ্টেম্বর ২০২৫ইং বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন হলরুমে সংবাদ সম্মেলনে জানানো হয়, ‎গত ১৭ সেপ্টেম্বর র‍্যাব-১৫ এবং টেকনাফ র‍্যাব এবং ২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল টেকনাফের সাবরাং ইউপির সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তর বাগানের দিয়ে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ৩লাখ ৪০হাজার পিস ইয়াবাসহ মায়ানমারের মন্ডু খারাংখালী গ্রামের মোঃ ওসমানের পুত্র মোঃ ওমর সিদ্দিক (২৮) কে গ্রেফতার করা হয়।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) জানান, যৌথ অভিযানে বিপূল পরিমাণ ইয়াবাসহ আটক মাদক কারবারীকে থানায় সোর্পদ করা হয়েছে। ###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ