
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার গজারিয়ায় রোজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।