1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে বিএনপি’র কাউন্সিল, শীর্ষ তিন পদে ১৯ প্রার্থী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে বিএনপি’র কাউন্সিল, শীর্ষ তিন পদে ১৯ প্রার্থী

মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০শে সেপ্টেম্বর তৃণমূল ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচন করবেন কাউন্সিলররা। এ উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে গত ৩রা সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী গত রোববার (১৪ ই সেপ্টেম্বর) স্থানীয় জিয়া অডিটোরিয়ামে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। উপজেলা সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভা সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন। উক্ত নির্বাচনে উপজেলা নেতা নির্বাচন করবেন দশটি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর এবং পৌরসভা পর্যায়ে নেতা নির্বাচন করবেন পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলর।
উপজেলা বিএনপি’র সভাপতি পদে মোজাম্মেল হক মজু (ছাতা), সাহাবুদ্দিন তুর্কি (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন জিএস (মোরগ), ভিপি আবদুর রহিম (দেওয়াল ঘড়ি), সাংগঠনিক সম্পাদক পদে আবুল বাশার সতু (মাছ), নজরুল ইসলাম পিন্টু (ফুটবল), মহিবুর রহমান পাটোয়ারী (টিউবওয়েল), আমজাদ হোসেন (আম) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর বিএনপি’র সভাপতি পদে শেখ মোহাম্মদ কামরুজ্জামান (ছাতা), ইসমাইল হোসেন বেঙ্গল (চেয়ার), এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু (আনারস), সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহম্মদ (দেওয়াল ঘড়ি), মো. আলমগীর হোসেন মিয়া (মোরগ), গিয়াস উদ্দিন পলাশ (দোয়াত-কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু (ফুটবল), মো. রেজাউল করিম (আম), ইকবাল চৌধুরী (মাছ), মিজানুর রহমান মিরন (টিউবওয়েল), ওয়াবেদ উল্যাহ (মই) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-১৮-০৯-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ