
আব্দুল মালেক, মান্দা ( নওগাঁ প্রতিনিধি) ৮নং কুসুম্বা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দেলুয়াবাড়ী বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ৮নং কুসুম্বা ইউনিয়নের ঐতিহ্যবাহী দেলুয়াবাড়ী বাজারে এ গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। পথসভায় তিনি বলেন পেশিশক্তি দিয়ে আর কেউকে দমিয়ে করে রাখা যাবে না, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ। তিনি আরো বলেন বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন,সহকারী ফেডারের রফিকুল ইসলাম যুব সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুবুর রহমান মিঠু, ইউনিয়ন আমির সাইফুদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাক,চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন, শিবির সভাপতি রোমান ইসলাম, শিবির নেতা ফাহিম প্রমূখ।