1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ পাচারকারী আটক-২ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ পাচারকারী আটক-২

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি জামাল উদ্দিনঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটকে ফেলার চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা সম্ভব হয়।
আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ির মধ্যপাড়া এলাকার মো. বক্তার আহমেদের ছেলে মো. আরপান অপি (১৯) ও উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. জিয়াবুল হক (৩৬)। পরবর্তীতে তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “পালাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ