1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় জামায়াত নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি থাকবে নাঃ ডাঃ বারী - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় জামায়াত নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি থাকবে নাঃ ডাঃ বারী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় জামায়াত নির্বাচিত উপজেলায় কোন অনিয়ম-দুর্নীতি থাকবে না। সেই সাথে মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পেলে এই বাগমারায় কোন প্রকার সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। তিনি দেশবাসীর কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার আহবান জানান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঝিকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ঝাড়গ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকারী এসব কথা বলেন তিনি।

পথসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম,ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক। এসময় উপস্থিত ছিলেন৷ রাজশাহী জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা সামছুল হক, উপজেলা বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌরসভার সেক্রেটারি রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী, সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সভাপতি সাব্বির আহমেদ, ছাত্রশিবির নেতা তোফাজ্জল সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ