1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজা উদ্দিন (৩৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। বুধবার বিকেলে পৌর শহরের বন বিভাগের সামনে কালিগঞ্জ টু জীবননগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত রাজা কুশনা দোয়ার পাড়ার মহি উদ্দিন বিশ্বাসের ছেলে।

সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব জানান, দুলাভাই লিটনের জমি রেজিস্ট্রি করার পর বাড়ি ফেরার পথে ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে জীবননগর দিক থেকে আশা কাঁচামাল বোঝাই ট্রাকের চাকাই পিষ্ট হয়ে গুরুতর আহত হন রাজা। সে সময় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ান। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর হাসপাতালে রেফার্ড করা হলেও পথে তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ড্রাইভার ও হেলফারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। তবে মটরসাইকেলটি দুর্ঘটনার স্থানে পাওয়া যায়নি।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত রাজার মামা বাদি হয়ে মামলা করেছেন। মৃত রাজা পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ