1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লেঙ্গুড়া ইউনিয়ন খেলাফত মজলিসের শুরা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেঙ্গুড়া ইউনিয়ন খেলাফত মজলিসের শুরা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা লেঙ্গুড়া ইউনিয়ন শাখার মজলিসে শুরা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়নস্থ গুরকচি বাজারে উক্ত মজলিসে শুরা অনুষ্ঠিত হয়।

শুরা অধিবেশনে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন। শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মাওলানা নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মাওলানা শাহেদ আহমদ।

২০২৫-২৬ সেশনের মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি মাওলানা নুরুল আমীন, মাওলানা শামছুল হক, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা আব্দুর রব , হাফিজ মুশাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলকাছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা বিলাল উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, অফিস সম্পাদক জিসান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক তজম্মুল আলী, নির্বাহী সদস্য জমির উদ্দিন, হাফিজ কামরুল ইসলাম, সুহেল আহমদ, হাফিজ আব্দুস শুকুর, প্রবাসী সদস্য ইয়াহইয়া রুবেল, রেজওয়ান আহমদ, নাসির উদ্দীন।

নির্ধারিত কার্যক্রমের পর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী ও ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ