1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বৈধ সভাপতির অবৈধ কর্মকের অভিযোগে বহিষ্কার সাংবাদিক মোবারক হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বৈধ সভাপতির অবৈধ কর্মকের অভিযোগে বহিষ্কার সাংবাদিক মোবারক হোসেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অস্থায়ী,ক্লাব আয়োজিত কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সদস্যদের অভিযোগ আনা হয় যে,চলমান সভাপতি মোবারক হোসেন সাধারণ সম্পাদককে বহিষ্কারের নামে জাল স্বাক্ষর ব্যবহার করেছেন ও সদস্যদের মিথ্যে ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়েছেন এবং ক্লাবের অফিসিয়াল প্যাডের পরিবর্তে ভুয়া প্যাড ব্যবহার করে অপমানজনক নোটিশ প্রকাশ করেছেন।
এছাড়া সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারসহ তার স্বেচ্ছাচারিতার নানা প্রমাণ সভায় উপস্থাপিত হয়।

এই ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় যে তিনি পূর্বের মতোই সাধারণ সম্পাদক পদে বহাল আছেন এবং থাকবেন।

উক্ত সভাটি পরিচালনা করেন সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ ফকির এবং সহ সম্পাদক সাংবাদিক মোঃ নাহিদুল ইসলাম।

এছাড়া সভায় বিশেষভাবে উপস্থিত কথাসাহিত্য ও বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন সুজন।এ আলোচনায় মতামত প্রদান করেন—
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
এস টিভির বিশেষ প্রতিনিধি নাঈম হাসান,
সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম,
প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ হাসান সিয়াম,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন,
কার্যনির্বাহী সদস্য আতিকুল ইসলাম পরান, মোঃ মিন্টু মিয়া, শাকিল মিয়া, হেনা,
মহিলা বিষয়ক সম্পাদিকা মাসুম সরকার,
পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল আবিদ,
এবং সাবেক সদস্য বাদল আহমেদ ও শাহাদাত হোসেন।
তারা সবাই আলোচনায় অংশ নিয়ে সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্তে একমত পোষণ করেন তাকে সদস্য পদে বহাল রাখার প্রস্তাব করা হয়।
এবং শূন্য হওয়া সভাপতি পদে নতুন করে নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সকল সদস্যরা মতামত প্রদান করেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের জবাব দিতে হবে। অন্যথায় তার সদস্যপদও বাতিল করা হবে।

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ