1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় চাঁদা আদায় ও মারধরের অভিযোগে তাঁতী দলের নেতা নবাব গ্রেফতার  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় চাঁদা আদায় ও মারধরের অভিযোগে তাঁতী দলের নেতা নবাব গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি,,,
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি,,,

রাজশাহীর বাগমারার এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় ও মারধরের অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতা নবাব হোসেন ওরফে বাচ্চুকে (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নওগাঁর মান্দা উপজেলার কালীনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নবাব হোসেন বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মুনসুর রহমানের ছেলে এবং গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার তাঁকে নির্যাতনের শিকার নারায়ণ ভবানীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

উপজেলা তাঁতী দল শুরুতে নবাবকে নেতা হিসেবে অস্বীকার করলেও পরে কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে। তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম ও সদস্যসচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবাবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে স্থায়ী বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে চাঁইসাড়া গ্রামের নারায়ণ ভবানীকে (৫৫) মারধর করা হয় পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার প্রতিবাদে গ্রামের শতাধিক হিন্দু নারী-পুরুষ ২০ কিলোমিটার দূরে বাগমারা থানায় গিয়ে অবস্থান নেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, নবাবের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান। পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ ও গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা সরে যান। রাতে নারায়ণ ভবানী বাদী হয়ে মামলা করেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনার পরেই নবাব গা ঢাকা দেন। পুলিশের একাধিক দল তাঁকে ধরার চেষ্টা চালায়। ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন তিনি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চাঁইসাড়া গ্রামের লোকজনের নিরাপত্তার বিষয়ও দেখা হবে।আজ বুধবার সকালে গ্রামে গিয়ে দেখা গেছে, সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে নবাবের গ্রেপ্তারের খবর শুনে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

চাঁইসারা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, নবাব দীর্ঘদিন ধরে হিন্দুপাড়ায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয় যোগেন্দ্রনাথ দাস বলেন, ২ মাস আগে ১০ থেকে ১২ জন ছেলে নিয়ে বাড়িতে ঢুকে মব তৈরি করে ১০ হাজার টাকা নিয়ে গেছেন। নিপেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, তাঁর পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছেন নবাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ