1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফয়জুল কবির মেহেরপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফয়জুল কবির মেহেরপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির মেহেরপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন, বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেরপুর জেলা গুণী শিক্ষক- ২০২৫ নির্বাচন করা হয়েছে।
ফয়জুল কবিরের শিক্ষাজীবন শুরু হয় নিজ বিদ্যালয় থেকেই, তিনি ১৯৯১ সালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৭ সালে একই কলেজ থেকে বিএসএস, ২০০৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ২০২১ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন।
২০০৫ সালে তিনি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন,ফয়জুল কবির শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন,তিনি এটুআই কর্তৃক মনোনীত আইসিটি জেলা এম্বাসেডর, আইসিটি প্রশিক্ষক, টেলিভিশন ক্লাস স্ক্রিপ্ট লেখক, বাংলাদেশ টেলিভিশন ক্লাস পেজেন্টার, নাট্য নির্দেশক, মঞ্চনাট্য অভিনেতা, ও বিভিন্ন সামাজিক সংস্থার কাজে জড়িত থাকার পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফয়জুল কবির মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মোল্লার বড় সন্তান,তিনি তিন কন্যার জনক, বড় মেয়ে ইংরেজি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী, দ্বিতীয় মেয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ছোট মেয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফয়জুল কবির বলেন,এই অর্জন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এ অর্জন আমার বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের,আমার এই অর্জন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ