1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় কুসুম্বা বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মান্দায় কুসুম্বা বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) :‌ নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর কুসুম্বা বাজারে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় মান্দা উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী কুসুম্বা বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগকালে হিন্দু মুসলমান অন্যান্য জাতি গোষ্ঠীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। পথসভায় তিনি বলেন লাঙ্গল নৌকা ধানের শীষ দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তিনি আরো বলেন, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন,যুব সভাপতি জনাব মো আব্দুল মালেক,অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিন, চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো আমজাদ হোসেন, মাওলানা আবুল হোসেন, যুব নেতা তুহিন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ