1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কে হাটের দখলদারি: জনভোগান্তি চরমে - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কে হাটের দখলদারি: জনভোগান্তি চরমে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ- বোচাগঞ্জ প্রধান সড়কটি বর্তমানে এক ভয়াবহ সমস্যার মুখোমুখি। ফুটপাত ছাড়িয়ে রাস্তাজুড়ে হাটের বিস্তার ঘটেছে। খড়ের হাট, ঘাসের হাট, কলার হাট, শাকের হাট, হাঁস-মুরগীর হাটসহ নানা প্রকারের অস্থায়ী দোকানদাররা প্রতিদিন এই সড়ক দখল করে বসেন। এর ফলে যানবাহন চলাচলে তীব্র বাধা সৃষ্টি হচ্ছে। পথচারী ও যাত্রীদের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলছে।

সম্প্রতি এ ভোগান্তির চরম দৃষ্টান্ত দেখা গেছে একটি দুর্ঘটনায় ; অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে আহত হন ভ্যানচালক সুমন এবং তার ভ্যানে থাকা এক গর্ভবতী নারী যাত্রী। রাস্তার অপ্রতুলতা, অগোছালো বাজার বসানো এবং যানজটের কারণে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে।

প্রশাসন একাধিকবার এ সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। কিন্তু অস্থায়ী উচ্ছেদ অভিযানের পরও হাটের বিক্রেতারা পুনরায় একই জায়গায় ফিরে আসেন। তারা নিয়ম-শৃঙ্খলা মানতে অনীহা প্রকাশ করেন। ফলে সমস্যা থেকে যাচ্ছে আগের জায়গায়, বরং দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কটি যাতায়াতের অন্যতম প্রধান রুট। এ সড়কে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও রোগী সবাইকে প্রতিদিনই তীব্র যানজটের শিকার হতে হচ্ছে। একদিকে রাস্তার জায়গা সংকুচিত হচ্ছে, অন্যদিকে অযাচিত হর্ন, ধুলোবালি ও ভিড় মিলিয়ে পরিবেশ হয়ে উঠছে অসহনীয়।

স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্যমতে, হাটের জন্য নির্দিষ্ট স্থায়ী জায়গা নির্ধারণ করে সেখানে দোকান বসানোর ব্যবস্থা করা প্রয়োজন। বিক্রেতাদের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি। আইন প্রয়োগ না হলে এবং বিকল্প ব্যবস্থা না নিলে এ সমস্যার সমাধান অসম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ