1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাজ গঠন করলে সেই সমাজে শান্তি আসবে।       মুহাদ্দিস আবু নসর আশরাফী সংসদ সদস্য পদপ্রার্থী চাদপুর-১ (কচুয়া) বাংলাদেশ জামায়াত ইসলামি। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাজ গঠন করলে সেই সমাজে শান্তি আসবে।       মুহাদ্দিস আবু নসর আশরাফী সংসদ সদস্য পদপ্রার্থী চাদপুর-১ (কচুয়া) বাংলাদেশ জামায়াত ইসলামি।

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

 

কচুয়া প্রতিনিধি
মোঃ আবু ইউসুফ উদয়
পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাজ গঠন করলে সেই সমাজে শান্তি আসবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত  চাঁদপুর এক কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস  আবু নসর আশরাফী। তিনি বলেন পবিত্র কুরআন এবং হাদিসের মাধ্যমে এই সমাজে শান্তি আসবে। গতকাল ১৫ ই সেপ্টেম্বর মাগরিব নামাজের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী ১নং সাচার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন এ সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন এবং হাদিসের কোন বিকল্প নেই। আল্লাহর রাসুল  শুধুমাত্র কুরআন এবং হাদিসের মাধ্যমেই মাত্র ৬৩ বছর জিন্দেগীতে মাত্র ২৩ বছরে  একটি সোনালী সমাজ তৎকালীন আরবের জাহেলি  সমাজকে উপর দিয়েছিলেন। আমরাও যদি সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি তাহলে আমরাও রাসূলের সেই সুন্দর সোনালী সমাজ জাতিকে উপহার দিতে পারবো। রাসুলের সুন্নত নিজেদের জীবনে আমল করার মাধ্যমে আগামী দিনের সুন্দর একটি সোনালী সমাজ জাতিকে উপহার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী ১নং সাচার ইউনিয়নের আমির মোহাম্মদ অহিদুজ্জামানের সভাপতিকে এবং সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারী হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আরও  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ১নং সাচার ইউনিয়নের বায়তুলমাল  সম্পাদ জাকির হোসেন মাস্টার, কবির হোসেন মোল্লা, আব্দুল মান্নান পাঠান সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ