1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে তেতুলিয়া প্রস্তুতিমুলক সভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে তেতুলিয়া প্রস্তুতিমুলক সভা

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে তেতুলিয়া
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৭ সেপ্টেম্বর
সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

সভায় বক্তব্য রাখেন, তেতুলিয়া
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, তেতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী,
তেতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.মাইদুল ইসলাম, তেতুলিয়া
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জয়শ্রী,উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী, তেতুলিয়া জনস্বাস্থ্য প্রকৌশলী শ্রী মিথুন চন্দ্র রায়,তেতুলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী হিরা কান্ত রায় , সাধারণ সম্পাদক বিরেন্দ্রনাথ বর্মন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা , ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় তেতুলিয়া যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য নিয়োগসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও এই উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সহযোগিতা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম কমিটির নিকট আহ্বান জানানো হয়। এবং যার যার অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নিউজ খাদেমুল ইসলাম তেতুলিয়া
১৭ সেপ্টেম্বর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ