1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ট্রাক জব্দ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও ট্রাক জব্দ

মোঃ আসিফুজ্জামান আসিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারে শব্দ দূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

অভিযান চলাকালে মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে অতিরিক্ত শব্দ সৃষ্টির অভিযোগে মোট সাতটি পরিবহনকে ১৩ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মহাসড়কে উন্মুক্তভাবে বালি পরিবহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর এখন আগের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আইন অমান্যকারী ও পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ