1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারে র‌্যাব-৪ এর হাতে ধরা পড়েছে আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন (২৯)। সোমবার সকালে সিপিসি-২ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যা এবং মাদক সংশ্লিষ্টসহ মোট ৮টি মামলা রয়েছে।

গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাইপাইল মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলায় নেতৃত্ব দেয় আনোয়ার ও তার সহযোগীরা। তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন বহু ছাত্র-জনতা এবং মো. রাসেল গাজী (২৭) ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে। পরে আশুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ